মহাখালী ফ্লাইওভারের ক্ষতিগ্রস্ত সম্প্রসারণ জোড়াগুলোতে প্রতিস্থাপন কাজ চলমান রয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এই কাজ চলবে। এ সময় ফ্লাইওভারের ওপর দিয়ে গাড়ি চলাচলে বিশেষ নির্দেশনার কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
মঙ্গলবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংস্কার কাজ চলাকালে ৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে সকাল ৮টা পর্যন্ত জাহাঙ্গীর গেট থেকে কাকলী অভিমুখী যানবাহনগুলো শুধু ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করবে। এছাড়া ১২ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে সকাল ৮টা পর্যন্ত কাকলী থেকে জাহাঙ্গীর গেট অভিমুখী যানবাহনগুলো শুধু ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করবে।