মুগদায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর মুগদায় সড়ক দুর্ঘটনায় মো. সোলায়মান হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে মুগদা জেনারেল হাসপাতালের পাশে বিশ্ব রোড সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে। ডিএমপির মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) অর্জন কুমার মজুমদার এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাতে দ্রুত গতির কোনও যানবাহনের ধাক্কায় ওই মোটরসাইকেল আরোহী মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক যানবাহনটি শনাক্ত করা যায়নি।

সোলাইমান মুগদা উত্তর মান্ডার বাসিন্দা মো. শাহজাহানের ছেলে।