রাজধানীর কড়াইলে বৌ-বাজার বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাত ইউনিটের চেষ্টায় বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল ৫টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর জানা যায়নি।’ বুধবার বিকাল সোয়া ৪টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।