মোহাম্মদপুরে ছাদ থেকে পড়ে আহত সেই শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় দোতলা ভবনের ছাদ থেকে পড়ে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নুশরাত জাহান শিমু (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত দেড়টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে সে মারা যায়।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) উক্যমং রাখাইন জানান, শিক্ষার্থীর পরিবারের আবেদনের পর মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে বিনা ময়নাতদন্তে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এসআই জানান, গত ৩ জুলাই ঢাকা উদ্যান ভাড়া বাসায় দ্বিতীয় তলা ভবনের ছাদ থেকে পড়ে আহত হয় নুসরাত। ওইদিন তাদের পারিবারিক একটি অনুষ্ঠান ছিল। রাত আনুমানিক ৯টার দিকে ছাদে গিয়ে মোবাইলে কথা বলতে বলতে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। 

পরে তাকে উদ্ধার করে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতাল, পরে সেখান থেকে নিউরো সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। 

মোহাম্মদপুর তাজমহল রোডের স্থায়ী বাসিন্দা হলেও তারা থাকতো ঢাকা উদ্যান এলাকায়। তার বাবার নাম ইলিয়াস কাঞ্চন সোহাগ।