রাজধানীর হাজারীবাগের বেড়িবাধের মাহাদিনগর এলাকায় ৩-৪ জন ছিনতাইকারী চালক মনির মান্নাকে (৩৫) কুপিয়ে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে।
হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী সাগর আহতের বরাদ দিয়ে বলেন, দুপুরে মাহাদিনগর এলাকায় রাব্বিসহ ৩-৪ জন হাজারীবাগ কোম্পানি ঘাট এলাকার বাসিন্দা অটোচালক মনির মান্নার পথরোধ করে। এরপর তাকে কুপিয়ে আহত করে তার কাছে থাকা মোবাইল ফোন, গলায় থাকা চেইন ও অটোরিকশা নিয়ে যায়।
তিনি বলেন, পরে সংবাদ পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ব্যক্তি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পিঠে ও হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।