মিরপুরে ককটেল বিস্ফোরণে একজন আহত

রাজধানীর মিরপুর-১ নম্বর গোলচত্বরে ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন।  আহতের নাম ওমর আলী  (৬০)। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে দারুস সালাম থানাধীন মিরপুর-১ গোল চত্বরে অটোরিকশা করে যাওয়ার সময় দুর্বৃত্তদের ছোড়া ককটেলে তিনি আহত হন। বিস্ফোরণে তার চোখে, ডান হাতে ও বাম হাঁটু ও পায়ের গোড়ালিতে স্প্লিন্টার লাগে।

পরে আহত অবস্থায় স্বজনরা খবর পেয়ে উদ্ধার করে প্রথমে মিরপুর ইসলামী হাসপাতালে হয়ে কুর্মিটোলা হাসপাতাল হয়ে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাত ১১টার দিকে নিয়ে আসেন। বর্তমানে তিনি জরুরি বিভাগ চিকিৎসাধীন আছেন।