ঘটছে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, জনমনে আতঙ্ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৬, ০১:৩১ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০১:৩১

সন্ধ্যা হলেই যেন রাজধানীতে বাড়ছে আতঙ্ক। বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে ঘটছে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ১৫টি ককটেল বিস্ফোরিত হয়েছে। আর আগুন দেওয়া হয়েছে দুটি বাসে। এসব ঘটনায় আটক হয়েছেন কমপক্ষে ২৬ জন।

রাত সাড়ে ৯টায় রাজধানীর মিরপুর সাড়ে ১১ পোস্ট অফিসের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। বসুমতি পরিবহনের ওই বাসটি সড়কে দাঁড়িয়ে ছিল বলে জানিয়েছেন পল্লবী থানার ওসি জালাল উদ্দিন।

এ ঘটনায় হতাহতের কোনও তথ্য মেলেনি। তবে এর নেপথ্যে কারা জানতে চলছে তদন্ত।

এর আগে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফার্মগেট এলাকার মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার(ডিসি) ইবনে মিজান বলেন, ‘দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি নিয়ে কাজ চলছে।’

এ ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, লাল-সাদা রঙের বাসটি জ্বলছিল দাউ দাউ করে। গাড়িটি রাস্তার পাশে দাঁড় করানো ছিল। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ছিল চারপাশে।

একইদিন তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি বলে জানান ডিসি ইবনে মিজান।

কাছাকাছি সময় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণ ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসেও ককটেল বিস্ফোরণ হয়েছে। দুটি ঘটনায় কমপক্ষে পাঁচ জনকে আটক করা হয়েছে। এ ছাড়াও মিরপুর বাংলা কলেজ, উত্তরার শান্তা মারিয়ম ইউনিভার্সিটির সামনেও দুটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।

ডিএমপি প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, ‘সিএমএম কোর্ট এলাকার বিস্ফোরণের ঘটনায় তিন জনকে ধরা হয়েছে। তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ঢাকা ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই জনকে আটকের কথা জানান শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান।

তিনি বলেন, ‘টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক দুই জন হলেন আব্দুল্লাহ আল জোবায়ের ও জাবির সালেহীন দিপু। এছাড়া ওই এলাকায় একটি ব্যাগ পাওয়া গেছে, যার মধ্যে ককটেল ছিল।’

সন্ধ্যা ৭টার দিকে মালিবাগ চৌধুরীপাড়া এলাকার পদ্মা সিনেমা হলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটলেও বিস্তারিত জানাতে পারেনি থানা পুলিশ।

এদিকে রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণচেষ্টায় চার জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন, সোমবার রাত ১০টায় মগবাজার মোড়ে ককটেল নিক্ষেপ করার চেষ্টায় চার জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে তথ্য যাচাই-বাছাই করে আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

অন্যদিকে আদাবর থানাধানী টোকিও স্কয়ারের সামনে চারটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। সোমবার রাত ৯টায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান।

এর আগে সকালে বনশ্রী জি-ব্লকে ককটেল বিস্ফোরণ ঘটে। সেখান থেকে দুই জনকে আটক করার কথা জানান খিলগাঁও থানার ওসি সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘আটক শ্রাবন ও রবিন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সকালে মহাখালীতেও ককটেল বিস্ফোরিত হয়। বনানী থানার ওসি সালাউদ্দিন বলেন, ‘মোটরসাইকেলে এসে দুই যুবক মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে একটি ককটেল ছুড়ে মারে। তবে এতে ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি। তথ্য প্রযুক্তির সহায়তায় জড়িতদের খুঁজে পেতে কাজ করছে পুলিশ।’

এদিকে গতকাল রবিবার সন্ধ্যায় ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। একইদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পল্লবী থানা, মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়, মিরপুর, ঢাবি ক্যাম্পাস, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, তেজগাঁও, পান্থপথ, যাত্রাবাড়ীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরিত হয়।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পৃথক অভিযানে ১৫ জনকে গ্রেফতার করার কথা জানায় ডিএমপি।

এদিকে সন্ধ্যার পর থেকে ধারাবাহিক এমন ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, সন্ধ্যায় রাস্তায় বের হতে হচ্ছে অনেকটা আতঙ্কের মধ্যেই।

ডিএমপির যুগ্ম কমিশনার (দক্ষিণ) তোফায়েল মিয়া বলছেন, গতকাল রবিবার থেকে শুরু হওয়া ধারাবাহিক নাশকতার ঘটনা পর্যবেক্ষণ করছেন তারা। আটকরা কাটআউট পদ্ধতিতে ককটেল সরবরাহ করছে।

তিনি বলেন,  ‘যারা আটক হচ্ছেন তারা কেউ কাউকে চেনেন না। টাকার বিনিময়ে কাজ করছে।’

/আইএ/এফআর/
সম্পর্কিত
ঠাকুরগাঁওয়ের ছাত্রলীগ নেতা পেট্রোল বোমাসহ রাজধানীতে গ্রেফতার
বনানী পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ
সর্বশেষ খবর
ঠাকুরগাঁওয়ের ছাত্রলীগ নেতা পেট্রোল বোমাসহ রাজধানীতে গ্রেফতার
ঠাকুরগাঁওয়ের ছাত্রলীগ নেতা পেট্রোল বোমাসহ রাজধানীতে গ্রেফতার
বনানী পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
বনানী পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ
দেশজুড়ে নাশকতা-সহিংসতায় আইনশৃঙ্খলার অবনতি, জনমনে আতঙ্ক
দেশজুড়ে নাশকতা-সহিংসতায় আইনশৃঙ্খলার অবনতি, জনমনে আতঙ্ক
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী