সিটি নির্বাচন: ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীদের প্রচারণা শুরু

ইসলামী আন্দোলনঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন মেয়র পদের নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। শুক্রবার (১০ জানুয়ারি) দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে গণসংযোগ চালিয়েছেন তারা।

দলটির ঢাকা দক্ষিণে মেয়র পদ প্রার্থী আব্দুর রহমান জুমার নামাজের পর বায়তুল মোকাররম থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন আব্দুর রহমান। এ সময় সন্ত্রাস, দুর্নীতি ও জনদুর্ভোগ লাঘব করে স্মার্ট ঢাকা গড়ার লক্ষ্যে ঢাকাবাসীর পাশে থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি বায়তুল মোকাররম উত্তর গেট, দক্ষিণ গেট ও পশ্চিম গেট, জিপিও, পুরানা পল্টন, নয়াপল্টন, দৈনিকবাংলা, বিজয়নগর এলাকায় গণসংযোগ চালান।

প্রচারণায় সময় আব্দুর রহমানের সঙ্গে ছিলেন দলটির কেন্দ্রীয় রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন, ঢাকা দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম প্রমুখ।
এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় নির্বাচনি প্রচারণা চালিয়েছেন দলটির মেয়র প্রার্থী মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। এই সময় তার সঙ্গে ছিলেন দলের মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ।