ডিএসসিসিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী আব্দুর রহমানের নির্বাচনি গণসংযোগআধুনিক ঢাকানগরী গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী আব্দুর রহমান। তিনি বলেন, ‘ঢাকা আজ বিশ্বের সবচেয়ে দূষিত ও বসবাসের অযোগ্য শহর। আমি এই ঢাকাকে দুর্নীতি-দূষণমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই।’ শনিবার (১১ জানুয়ারি) নির্বাচনি প্রচারণার দ্বিতীয় দিনে গণসংযোগের সময় তিনি এসব প্রতিশ্রুতি দেন।
নির্বাচনে বিজয়ী হলে ঢাকার চারশ বছরের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আব্দুর রহমান বলেন ‘ঢাকার ঐতিহ্যকে ধ্বংস করা হয়েছে। হাতপাখার বিজয় হলে বাসযোগ্য নগরী উপহার দেবো।’
নির্বাচনি প্রচারণার সময় আব্দুর রহমান বংশাল, আগামসি লেন, মকিমবাজার, নবাব কাটরা, নয়াবাজার, আরমানিটোলা, তারা মসজিদ এলাকায় গণসংযোগ চালান।