২২ মার্চ ইউপি নির্বাচন

ইউপি নির্বাচন-২০১৬দেশের চার হাজার ২৩৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে আগামী ২২ মার্চ ৭৫২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া আরও ৫টি ধাপে বাকি নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রথম ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী এ ধাপের প্রার্থীদের মনোনয়পত্র দাখিলের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। মনোননয়পত্র যাচাইবাছাই ২৩ ও ২৪ ফেব্রুয়ারি, আপিল ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২ মার্চ ও প্রতীক বরাদ্দ ৩ মার্চ।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুাযায়ী দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র জমার শেষ দিন ২ মার্চ এবং ভোট গ্রহণ ৩১ মার্চ। এ ধাপে ৭১০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপের মনোনয়নপত্র জমার শেষ দিন ২৭ মার্চ।  ভোটগ্রহণ ২৩ এপিল। এ ধাপে হবে ৭১১টি ইউপিতে নির্বাচন।

চতুর্থ ধাপে মনোয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৭ এপ্রিল এবং ভোটগ্রহণ ৭ মে। এ ধাপে ৭২৮টি ইউপিতে নির্বাচন হবে।পঞ্চম ধাপে মনোয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২ মে এবং ভোটগ্রহণ ২৮ মে। এ ধাপে ৭১৪টি ইউপিতে নির্বাচন হবে। ষষ্ঠ ধাপের মনোয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৯ মে এবং ভোটগ্রহণ ৪ জুন। এ ধাপে ৬৬০টি ইউপিতে নির্বাচন হবে।

নির্বাচনের তফসিল ঘোষণা প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ জানান, ধাপে-ধাপে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। বাকিগুলোর নির্বাচন পরে অনুষ্ঠিত হবে। তবে, এ সব নির্বাচনের তফসিল স্থানীয় পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘোষণা করবেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্পর্কে নির্বাচন কমিশনার বলেন, দায়িত্বে অবহেলা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ধাপ

ইউপির সংখ্যা

মনোনয়ন দাখিলের শেষ দিন

ভোটগ্রহণ

প্রথম ধাপ

৭৫২ টি

২২ ফেব্রুয়ারি

২২ মার্চ

দ্বিতীয় ধাপ

৭১০টি

২ মার্চ

৩১ মার্চ

তৃতীয় ধাপ

৭১১টি

২৭ মার্চ

২৩ এপ্রিল

চতুর্থ ধাপ

৭২৮টি

৭ এপ্রিল

৭ মে

পঞ্চম ধাপ

৭১৪টি

২ মে

২৮ মে

ষষ্ঠ ধাপ

৬৬০টি

৯ মে

৪ জুন

/ইএইচএস/এমএনএইচ/