১৩ ইউনিয়ন নিয়ে গঠিত মিরপুর উপজেলায় প্রথম দফায় ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি দুই ইউনিয়ন চিথলিয়া ও ধুবইলে পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার এখনও দুই বছর বাকি থাকায় এ দুটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে না।
১১ ইউনিয়ন চেয়ারম্যান পদে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা নেতাদের মতামত নিয়ে একক প্রার্থী চুড়ান্ত করতে রীতিমত উপজেলা আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতাদের ব্যাপক ঘাম ঝরাতে হয়েছে। বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে দলীয় মনোনয়নবঞ্চিত একাধিক নেতার।
কেন্দ্রে যে নামের তালিকা পাঠানো হয়েছে সেই তালিকায় বর্তমান চেয়ারম্যানদের অনেকেরই ঠাঁই হয়েছে। তবে কপাল পুড়েছে বেশ কয়েকজনের।
দলীয় তথ্যের ভিত্তিতে ১১ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের একক চুড়ান্ত প্রার্থীরা হলেন—
সদরপুরইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হক (যিনি তিনি এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান) বিএনপির মোশারফ হোসেন মুছা, জামায়াত সমর্থিত প্রার্থী হচ্ছেন আব্দুর রহিম।
আমলাইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম মালিথা, বিএনপির রওশন আলী, জামায়াতের ডা. রফিকুল ইসলাম (বর্তমান চেয়ারম্যান)।
কুর্শাইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান আব্দুল হান্নান, বিএনপির মো. আলামীন, জামায়াতের আব্দুর রাজ্জাক।
মালিহাদইউনিয়নে প্রার্থী হচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন, বিএনপির নুর-এ-আলামীন বুলবুল, জামায়াত সমর্থীত ডা. হেলাল উদ্দিন।
ছাতিয়ানইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন বিশ্বাস, বিএনপির প্রার্থী হচ্ছেন সাবেক চেয়ারম্যান আনছার আলী, জামায়াতের অধ্যাপক জোমারত আলী।
বহলবাড়িয়াইউনিয়নে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সোহেল রানা, বিএনপির সাইফুল ইসলাম।
তালবাড়িয়াইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হান্নান মন্ডল, বিএনপির মাসুদুর রহমান বাদশা, জামায়াতের জসিম উদ্দিন প্রার্থী হচ্ছেন।
ফুলবাড়ীয়াইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজি আব্দুস সালাম, বিএনপির খন্দকার টিপু সুলতান (বর্তমান চেয়ারম্যান), জামায়াতের মাওলানা আব্দুর রাজ্জাক।
আমবাড়িয়াইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী টুটুল (বর্তমান চেয়ারম্যান), বিএনপির ডাক্তার লুৎফর রহমান সাবু, জামায়াতের মফিজ উদ্দিন।
বারুইপাড়াইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি ডা. শফিকুল ইসলাম মন্টু এবং বিএনপির মুসুদুল হক মাসুদ।
পোড়াদহইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু (বর্তমান চেয়ারম্যান), বিএনপির খন্দকার মেহেদী হাসান পলাশ, জামায়াতের আব্দুর বারি মন্ডল প্রার্থী হচ্ছেন।
/এইচকে/