রুহুল কবির রিজভী বলেন, এবার আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ইসির নির্দেশনাও শিথিল করা হচ্ছে। কী উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা কমানো হচ্ছে এবং নির্দেশনা শিথিল হচ্ছে, তা সবার কাছে স্পষ্ট বলে মনে করে বিএনপি। তিনি বলেন, ভোটারবিহীন সরকার গণতন্ত্রের যে ভগ্নদশা করেছে, তাতে নিবেদিতপ্রাণ হয়ে বিগত কয়েক বছর ধরে সহযোগিতা করেছে এই নির্বাচন কমিশন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আইন প্রয়োগকারী বাহিনীর সংখ্যা এবং নির্দেশনা শিথিল করা সেই সহায়তারই উলঙ্গ প্রকাশ।
বিএনপির এই যুগ্ম-মহাসচিব বলেন, ইসি শুধু নিজেদের চাকরির প্রতিদানের নজরানা হিসেবে সরকারকে আগের নির্বাচনগুলোর মতোই ইউপি নির্বাচনেও ইউপি চেয়ারম্যান পদ পাইয়ে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে।
/এসটিএস/এমএনএইচ/