করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বগুড়া শহরের বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি আব্দুর রউফ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১০ মে) ভোরে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। সোমবার বাদ আসর মোস্তফাবিয়া মাদ্রাসায় জানাজা অনুষ্ঠিত হয়।
প্রায় পাঁচ দশক ধরে উত্তরাঞ্চলে ক্ষুদ্র ও ভারী শিল্পসহ ইলেকট্রনিক পণ্যের বাজার প্রসারে নেতৃত্ব দিয়ে আসছেন আব্দুর রউফ। তিনি দুবার মোটর মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি নির্বাচিত হয়েছিলেন। শহরের ঐতিহ্যবাহী পুরোতন মার্কেট সপ্তপদীর সভাপতি ছিলেন তিনি। এ ছাড়াও মসজিদ মাদ্রাসা, এতিমখানাসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে অগ্রগামী ছিলেন। তাঁর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মরহুমের পরিবার।
প্রেস বিজ্ঞপ্তি