নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সদর উপজেলা চেয়ারম্যান তফসির উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই শোক প্রকাশ করা হয়।
শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।