জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের সহধর্মিণী এবং একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৯ থেকে নির্বাচিত সংসদ সদস্য শেখ এ্যানী রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১১ অক্টোবর) এক শোকবার্তায় তিনি বলেন, শেখ এ্যানী রহমান ছিলেন আওয়ামী রাজনৈতিক পরিবারের সন্তান এবং একজন কর্মীবান্ধব নেত্রী। তিনি তার এলাকার উন্নয়নে সবসময়ই উদ্যমী ছিলেন।
শোকবার্তায় শেখ এ্যানীর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
শেখ এ্যানী রহমান আজ মঙ্গলবার ভোরে থাইল্যান্ডের ব্যাংককে একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৬৪ বছর।
আরও পড়ুন: