থাইল্যান্ডের হাসপাতালে এমপি শেখ এ্যানীর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি
১১ অক্টোবর ২০২২, ১৮:০৫আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৮:০৮

সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যানী রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ১টায় তিনি থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। সদ্য প্রয়াত এই সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী নাইমুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার তার লাশ দেশে আনা হবে। খাদ্যনালীতে ক্যানসার ধরা পড়ার পর প্রায় ১০ মাস ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। তার স্বামী শেখ হাফিজুর রহমান টোকন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে শেখ খালিদ অরিন্দম আর মেয়ে শেখ প্রজ্ঞা জয়ীতা রহমান দুজনই ব্যবসায়ী।

শেখ এ্যানী রহমানের জন্ম পিরোজপুর শহরের শহীদ ফজলুল হক সড়কে। তার বাবা প্রয়াত খান এনায়েত হোসেন পাকিস্তান জাতীয় পরিষদের (৭০-এর নির্বাচনে পিরোজপুর-কাউখালী-ভান্ডারিয়া-কাঠালিয়া থেকে) সদস্য নির্বাচিত হন। এরপর ৭৩ সালে পিরোজপুর- কাউখালী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ৭৫ সালে পিরোজপুর জেলা গভর্নর নির্বাচিত হন। ৬৪ থেকে ৭২ সাল পর্যন্ত পিরোজপুর মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৭৩ থেকে ৭৫ সাল পর্যন্ত পিরোজপুর মহকুমা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। শেখ এ্যানী তার বাবার বড় মেয়ে। লনি সুলতানা নামে তার এক বোন ও খান সাঈদ হাসান বাবু নামে এক ভাই রয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান