জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, বিএনপির মনোনীত এই মেয়র প্রার্থীর আয়কর রিটার্ন ফরমের তথ্যের সঙ্গে হলফনামায় উল্লিখিত তথ্যের গরমিল পাওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। মনোনয়নপত্রটি পুনর্বিবেচনার জন্য প্রার্থী পরে জেলা প্রশাসকের কাছে আপিল করেন।
প্রার্থিতা ফিরে পাওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জেলা যুবদলের সভাপতি তৌফিকুল ইসলাম বলেন, আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছি। এবার গোপালগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো।
তৌফিকুল ফিরে আসায় গোপালগঞ্জ পৌরসভায় মেয়র পদে লড়বেন এবার তিন প্রার্থী। অপর দুই প্রার্থী হলেন, আওয়ামী লীগ মনোনীত কাজী লিয়াকত হোসেন ও স্বতন্ত্র মুশফিকুর রহমান লিটন।
কাজী লিয়াকত হোসেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি। মুশফিকুর রহমান লিটন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সাবেক সম্পাদক।
/এইচকে/এআর/
আপ-এআর