শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের ভুঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের নির্বাচনি কর্মীসভায় তিনি এই হুঁশিয়ারি দেন।
একই সঙ্গে যারা মনোনয়ন বঞ্চিত হয়ে এখনও নিষ্ক্রিয় রয়েছেন তারা যদি নিজ উদ্যোগে নৌকার পক্ষে কাজ না করেন তাদেরকেও বহিষ্কার করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও পৌর মেয়র প্রার্থী মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে নির্বাচনি কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভূঞাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, টাঙ্গাইল জেলা মহিলা লীগ নেত্রী নাসিমা ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
/আরএ/এসএম/