টাঙ্গাইলের আটটি পৌরসভায় মেয়র প্রার্থী চূড়ান্ত আ. লীগের

টাঙ্গাইল ও সখীপুর পৌরসভায় মেয়র পদে প্রার্থী মনোনয়নের মধ্য দিয়ে টাঙ্গাইলের আটটি পৌরসভায় দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সংশ্লিষ্ট সূত্রগুলো এতথ্য নিশ্চিত করেছে।

টাঙ্গাইল পৌরসভায় মেয়র পদে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক মেয়র জামিলুর রহমান মিরণকে। সখীপুর পৌরসভায় দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বতর্মান মেয়র আবু হানিফ আজাদকে।

জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খানের সভাপতিত্বে টাঙ্গাইল জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।

ধনবাড়ী পৌরসভায় মঞ্জুরুল ইসলাম তপনকে, মধুপুর পৌরসভায় মাসুদ পারভেজকে, গোপালপুর পৌরসভায় রকিবুল হক ছানাকে. ভূঞাপুর পৌরসভায় মাসুদুল হককে, কালিহাতী পৌরসভায় আনছার আলীকে এবং মির্জাপুর পৌরসভায় শাহাদত হোসেন সুমনকে দলীয় মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইলের আটটি পৌরসভায় প্রার্থী চূড়ান্তের বিষয়টি নিশ্চিত করে জানান, তৃণমূল থেকে মনোনীত প্রার্থীদের তালিকা কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্র থেকে চূড়ান্ত ঘোষণাসহ প্রার্থীদের দলীয় প্রতীক বরাদ্দের চিঠি দেওয়া হবে।

/এমএনএইচ/