ফেনীতে তিন পৌরসভায় অর্ধশতাধিক প্রার্থীর মনোনয়ন জমা

ইসিবৃহস্পতিবার ফেনীর তিন পৌরসভার (ফেনী, পরশুরাম, দাগনভূঁঞা) মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীসহ প্রায় অর্ধশতাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং অফিসার ও  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এনামুল করিম। আজ  ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।

রিটার্নিং অফিসার জানান, ফেনী পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী হাজী আলাউদ্দিনসহ ২৪ জন ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। পরশুরাম পৌরসভার মেয়র পদে আ. লীগ মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন চৌধুরী সাজেল ও দাগনভূঁঞা পৌরসভার আ. লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ওমর ফারুকও নিজ নিজ এলাকার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রতিবেদন লেখা পর্যন্ত ফেনীর তিন পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের কারও মনোনয়ন জমা পড়েনি।

/এইচকে/এসএস/