মো. রেজাউল হক সিকদার রাজু ও মুশফিকুর রহমান লিটন মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী কাজী লিয়াকত আলী লেকুর বিরুদ্ধে। কাজী গোপালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
ফোরকান বিশ্বাস মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন শেখ আহাম্মদ আলী মীর্জার বিরুদ্ধে। মীর্জা উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি।
তিন বিদ্রোহী প্রার্থীর বিষয়ে কথা হয় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানের সঙ্গে। তিনি বলেন, ‘গোপালগঞ্জ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাটি, আওয়ামী লীগের দুর্ভেদ্য ঘাঁটি। এখানে আপামর মানুষের প্রিয় প্রতীক নৌকা। শেষ পর্যন্ত নৌকা প্রতীকেরই জয় হবে।’
দলীয় সূত্রমতে, ২০১০ সালে টুঙ্গিপাড়া পৌরসভায় মেয়র পদে খোদ শেখ হাসিনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ফোরকান বিশ্বাস। টুঙ্গিপাড়ায় তার বিপুল সমর্থকগোষ্ঠী রয়েছে বলে জানা যায়। সেবারের প্রতিদ্বন্দ্বিতায় ফোরকান দ্বিতীয় হয়েছিলেন।
/এইচকে/ এফএস/