ঝিনাইদহের শৈলকুপায় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তৈয়বুর রহমান খানকে দল থেকে বহিষ্কার করেছে দলটি।
রবিবার জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আসাদুজ্জামান আসাদের সই করা প্রেস বিজ্ঞপ্তি পড়ে শোনান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
এসময় জেলা আওয়ামী লীগ ও শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পার্লামেন্টরি বোর্ডের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র মেয়র প্রার্থী হওয়ায় তাকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে তার সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
/জেবি/এসটি/