নরসিংদীতে দুই মেয়র ও এক সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নরসিংদী পৌরসভার ৮ জন মেয়র প্রার্থীর মধ্যে দুই জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন-স্বতন্ত্র প্রার্থী জামায়াতে ইসলামী নরসিংদী পৌর শাখার আমির জহিরুল ইসলাম মানিক ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী আমিনুল ইসলাম। এ ছাড়া উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্যপদ থেকে পদত্যাগ না করায় মনোহরদী পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী (৪, , ৬ নং ওয়ার্ড) মুন্নি আক্তারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নরসিংদী পৌরসভার রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগম বলেন, মনোনয়নপত্র অসম্পূর্ণ থাকায় ইসলামী ঐক্যজোটের প্রার্থী আমিনুল ইসলাম ও পৌরসভার বাইরের দুই ভোটার সমর্থক হওয়ায় স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম মানিকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

/জেবি/এফএ/