দল থেকে মনোনীত হওয়ার পরও নির্বাচন থেকে সরে যাওয়ায় ভোটাররা বিস্মিত। ওই দুই প্রার্থীর এ ধরনের সিদ্ধান্ত নিলেন তা চলছে নানা আলোচনা।
মৌলভীবাজার পৌরসভার দু’বারের নির্বাচিত মেয়র ফয়জুল করিম বারও বিএনপি থেকে মেয়র পদে নির্বাচন করার জন্য মনোনীত হন। কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার দু’দিন আগে তিনি নির্বাচন করবেন না বলে ঘোষণা দেন। ফলে বিএনপি হাই-কমান্ড বাধ্য হয়ে বর্তমান ৫নং ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌর বিএনপির সভাপতি ওলিউর রহমানকে মেয়র পদে মনোনয়ন দিয়েছে।
ফয়জুল করিম তার সিদ্ধান্ত প্রসঙ্গে বলেন, ‘তিনি অসুস্থ। শারিরীক এ অবস্থায় তার পক্ষে নির্বাচন করা সম্ভব হচ্ছে না। এতে কোনও রহস্য নেই।’
এদিকে, জেলার বড়লেখা পৌরসভার বর্তমান মেয়র ফখরুল ইসলামও মেয়র পদে দলীয় মনোনয়ন পেয়েও তার মনোনয়নপত্র দাখিল করেননি। তার পরিবর্তে বড়লেখা পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলামকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে ফখরুল বলেন, ‘সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন না।’
/এসটি/