আইসিটিতে অ্যাওয়ার্ড পাওয়ায় জয়কে ডেনমার্ক আ. লীগের অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন ডেনমার্ক আওয়ামী লীগ। সোমবার পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি ইকবাল হোসেন মিঠু ও সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া এ অভিনন্দন জানান।

পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জয়সহ অন্যরাঅভিনন্দন জানিয়ে পাঠানো বিবৃতিতে সম্মতি জানান জাহাঙ্গীর আলম, মোতালেব হোসেন ভূঁইয়া, হিল্লোল বড়ুয়া, ফাহমিদ আল মাহিদ, আমির হোসেন, আব্দুল আল জাহিদ, মোহাম্মদ ইউসূফ, নাজিম উদ্দিন, মাহফুজুর রহমান, জামিল আখতার কামরুল, আমির জীবন, ইফতেখার সম্রাট, ফয়সাল আহমেদ, মোহাম্মদ ইয়াকীন, জসিম মনোয়ার, আরাফাত, হাসনাত আব্দেলসহ প্রমুখ।

প্রসঙ্গত, নিউইয়র্ক সময় ১৯ সেপ্টেম্বর রাতে নিউইয়র্কের ওয়ান ইউএন মিলেনিয়াম প্লাজা হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ‘ডিজিটাল বাংলাদেশের পথে’ বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। ডিজিটাল বাংলাদেশ প্রকল্প গ্রহণের মাধ্যমে বাংলাদেশের নাগরিকের সহায়তা করায় ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গভার্নেন্স অ্যান্ড কম্পিটেটিভনেস, প্লান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট এবং যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রদেশের নিউ হেভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস সম্মিলিতভাবে সজীব ওয়াজেদ জয়কে এ পুরস্কার প্রদান করে।

/এমও/