ইসরায়েলি হামলায় লেবাননে আরও এক বাংলাদেশির দেহাবশেষ উদ্ধার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৬, ২৩:১১আপডেট : ১৩ মে ২০২৬, ২৩:১১

ইসরায়েলের হামলায় গত ১১ মে লেবাননে দুই বাংলাদেশির মৃত্যুর পর আরও একজনের দেহাবশেষ উদ্ধার করেছে লেবানিজ আর্মি এবং লেবানিজ রেডক্রস। বৈরুতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে ওই হামলায় তিন বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেল।

দূতাবাস জানিয়েছে, গত ১১ মে রাতে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ের মাইফাদুন এলাকায় আবাসিক ভবনে ড্রোন (এয়ার স্ট্রাইক) হামলা চালায় ইসরায়েলি। হামলাস্থল থেকে আরেক যুবকের অঙ্গবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি বাংলাদেশে সাতক্ষীরার যুবক শুভ কুমার দাসের বলে তার প্রতিবেশী আরেক প্রবাসী বাংলাদেশি কর্মী রাজিব নিশ্চিত করেছেন। মরদেহটি নাবাতিয়ের নাযদ হাসপাতালে রাখা হয়েছে। 

অন্যদিকে একই হামলাস্থলে অবস্থানকারী অপর বাংলাদেশি কর্মী নরসিংদীর করিম মিয়ার মৃতদেহটি ধ্বংসস্তূপের নিচে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তা ঝুঁকির কারণে লেবানিজ আর্মি এবং লেবানিজ রেডক্রস অপর মরদেহের উদ্ধার কাজ চালাতে পারেনি বলে দূতাবাস একটি সূত্র থেকে জানতে পেরেছে। মরদেহটি উদ্ধারের বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে রয়েছে বলেও জানিয়েছে দূতাবাস।

প্রসঙ্গত, এই হামলায় নিহত অপর দুই বাংলাদেশি হলেন, শফিকুল ইসলাম এবং মো. নাহিদুল ইসলাম। তাদের বাড়িও সাতক্ষীরা জেলায়। ইসরায়েলি হামলায় বাংলাদেশি হতাহতের ঘটনায় গত মঙ্গলবার (১২ মে) তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা। পাশাপাশি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

আরও পড়ুন: লেবাননে ইসরায়েলের হামলায় দুই বাংলাদেশির মৃত্যুতে বাংলাদেশের নিন্দা

/এসও/ইউএস/
সম্পর্কিত
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
প্রযুক্তি ও আধুনিক সেবায় বদলে গেছে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিত্র
সর্বশেষ খবর
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ