বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জ্বালাও-পোড়াও বন্ধ করেন। আপনি রাজনীতির নামে মানুষ হত্যা করতে পারেন না। আপনি যা করেছেন, তার জন্য বাংলার জনগণ আপনাকে কখনও ক্ষমা করবে না, করতে পারে না।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। মালেশিয়ায় মাহাথির মুহাম্মদ এক টানা ২২ বছর ক্ষমতায় ছিলেন বলেই সে দেশটি আজ এত উন্নত। তাই বাংলাদেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে বারবার ক্ষমতায় আনতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের এক মেয়াদে দেশের সব উন্নয়ন করা সম্ভব নয়। সরকার ক্ষমতায় গেলে উন্নয়ন করে। উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা যায় কিন্তু সব পরিকল্পনা এক মেয়াদে বাস্তবায়ন করা সম্ভব হয় না। তাই দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকারকে বারবার ভোট দিয়ে ক্ষমতায় আনেত হবে।
জাতীয় কনভেনশনের আহ্বায়ক ডা. এ কে এম শহীদ উল্লাহর সভাপতিত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বিমান কুমার সাহা, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. এ কে এম আলাউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
আরও পড়তে পারেন: ধর্মভিত্তিক সংগঠনগুলোর সঙ্গে সখ্য বাড়াতে চায় আ. লীগ
/পিএইচসি/এমএনএইচ/