‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ জুন ২০২৬, ১৫:২১ আপডেট : ০৪ জুন ২০২৬, ১৬:১৮

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এর সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা করা যায় না।

একই সঙ্গে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই বিএনপি দেশ পরিচালনা ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর পিআইবি অডিটোরিয়ামে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন ও নিরপেক্ষ কূটনীতি’ শীর্ষক আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যেই বাংলাদেশকে একটি স্বতন্ত্র পরিচয় ও আত্মমর্যাদার ভিত্তি উপহার দিয়েছিলেন। তার আদর্শ ধারণ করেই বিএনপি এগিয়ে যাচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেও শহীদ জিয়ার রাজনৈতিক দর্শনের প্রতিফলন দেখা যাচ্ছে।

তিনি বলেন, জিয়াউর রহমান যখন রাষ্ট্রক্ষমতায় আসেন, তখন বাংলাদেশ নানা সংকট ও অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল। সে পরিস্থিতিতে জিয়াউর রহমান সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠনের উদ্যোগ নিয়েছিলেন। জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশকে এগিয়ে নেওয়াই ছিল তার লক্ষ্য।

মির্জা ফখরুল আরও বলেন, ১৯৭১ সালের মার্চে অনিশ্চয়তার মধ্যেও স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের জন্য জাতিকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জিয়াউর রহমান। তিনি বাংলাদেশকে কোনও দেশের ওপর নির্ভরশীল রাষ্ট্র হিসেবে নয়, বরং নিজস্ব শক্তি ও সক্ষমতার ভিত্তিতে এগিয়ে নিতে চেয়েছিলেন।

স্বাধীনতার আগে পাকিস্তানি শাসকদের বৈষম্য ও নিপীড়নের কথা উল্লেখ করে তিনি বলেন, সে সময়ের শোষণ ও বঞ্চনাকে কখনও ভোলা সম্ভব নয়। তবে মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্ব ও তাৎপর্য অনন্য এবং এর সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা করা যায় না।

বিএনপি মহাসচিব বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে বিভিন্ন মাধ্যমে বিএনপির পরাজয়ের প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জনগণ বিএনপির পক্ষেই রায় দিয়েছে, কারণ গণতন্ত্র ও দেশের স্বার্থ রক্ষায় বিএনপির প্রতি মানুষের আস্থা রয়েছে।

সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই বাংলাদেশ তার কূটনৈতিক সম্পর্ক পরিচালনা করবে। বৈদেশিক নির্ভরতা ও দেশের প্রয়োজন বিবেচনায় রেখেই পররাষ্ট্রনীতি নির্ধারণ করা হবে।

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থনীতিবিদ ড. মুশতাক খান, এএনএম মুনিরুজ্জামান, সিনিয়র সাংবাদিক আবু রূশদ এবং ব্রেইনের নির্বাহী পরিচালক ড. সফিকুর রহমান।

/এমকে/এমএএল/
সম্পর্কিত
ফ্যাসিবাদী আওয়ামী লীগের অরাজকতা ঠেকাতে প্রশাসনের সঙ্গে মাঠে থাকবে বিএনপি
সিপাহী-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র চান জহির উদ্দিন স্বপন
একের পর এক হত্যা-চাঁদাবাজি: এমপি-হুইপ-প্রশাসকও নিরুপায়
সর্বশেষ খবর
কর্মক্ষেত্রে নারীর প্রবেশ এখন আর শখের বিষয় নয়, প্রয়োজন
কর্মক্ষেত্রে নারীর প্রবেশ এখন আর শখের বিষয় নয়, প্রয়োজন
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী
ফ্যাসিবাদী আওয়ামী লীগের অরাজকতা ঠেকাতে প্রশাসনের সঙ্গে মাঠে থাকবে বিএনপি
ফ্যাসিবাদী আওয়ামী লীগের অরাজকতা ঠেকাতে প্রশাসনের সঙ্গে মাঠে থাকবে বিএনপি
ব্যাটিংয়ে বাংলাদেশ, মাহফিজুলের অভিষেক
ব্যাটিংয়ে বাংলাদেশ, মাহফিজুলের অভিষেক
সর্বাধিক পঠিত
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা