শুক্রবার (৩ জুন) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলের পক্ষ থেকে সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এ মন্তব্য করেন। আগামী ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে ঘোষণাপত্র উপকমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার দায় কে নেবে সাংবাদিকদের এমন জবাবে শেখ সেলিম বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সামাজিক অনেক দ্বন্দ্ব থাকে। এই পাড়া ওই পাড়া, খালের এপার ওপার নিয়ে সামাজিক দ্বন্দ্ব থাকে যার প্রভাব ইউনিয়ন পরিষদে নির্বাচনে পড়ে। এর জন্য সহিংসতা হয়।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একই কথা বলেন। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সামাজিক দ্বন্দ্বের কারণে সহিংসতা হয়। এর দায় কেন আমরা নেবো? আর নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনা করার কাজ নির্বাচন কমিশনের। আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে পারি।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বিএম মোজাম্মেল হক প্রমুখ।
আরও পড়ুন-
এমপি মোস্তাফিজুরের বিরুদ্ধে মামলা
প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে ৮০ হাজার কোটি টাকার অতিরিক্ত বিনিয়োগ লাগবে: সিপিডি
/পিএইচসি/এফএস/