পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক সাদা পায়রা অবমুক্ত করেন এবং বেলুন উড়িয়ে আওয়ামী লীগের ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কমসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি বলেন, খালেদা জিয়া হতাশ হয়ে আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছেন। সরকার সন্ত্রাস, জঙ্গিবাদের বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে। এগুলো নির্মূল করা হবে। অচীরেই এ সব গুপ্তহত্যা বন্ধ হবে।
এ সময় আওয়ামী লীগের ইতিহাস তুলে ধরে তিনি।
প্রবীণ এই আওয়ামী লীগ নেতা বলেন, আওয়ামী লীগের ইতিহাস সংগ্রামের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস অর্জনের ইতিহাস।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। আর এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই দেশবিরোধী চক্র ষড়যন্ত্র শুরু করেছে। তবে তাদের ষড়যন্ত্র সফল হবে না।
উল্লেখ্য ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে সংগঠনের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। পরবর্তী সময়ে মুসলিম শব্দটি বাদ দিয়ে ‘আওয়ামী লীগ’ নামকরণ করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই পাকিস্তানি সামরিক শাসন, জুলুম, অত্যাচার-নির্যাতন ও শোষণের বিরুদ্ধে সব আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ।
আরও পড়ুন-
৫১ বছর কেটেছে আন্দোলন-সংগ্রামে, ১৬ বছর রাষ্ট্রক্ষমতায়
বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান ষড়যন্ত্রমূলক: হানিফ
বৈশ্বিক পদ্ধতিকেই দায়ী করলেন ড. আতিউর রহমান
/পিএইচসি/এফএস/