সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?

মহসীন কবির
০৪ জুন ২০২৬, ২২:২৭ আপডেট : ০৫ জুন ২০২৬, ০১:১৯

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিতে চাই’ বক্তব্যের মধ্যে ‘সব দল’ বলতে আওয়ামী লীগ অন্তর্ভুক্ত কিনা, তা নিয়ে রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। তবে তার এই বক্তব্যের মধ্যে অস্পষ্টতা রয়েছে। কারণ তিনি নির্দিষ্ট করে কোনও দলের নাম উল্লেখ করেননি। মূলত এটি নিয়েই চলছে আলোচনা।

বিএনপি মহাসচিবের এই বক্তব্যের পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাসহ বিভিন্ন রাজনৈতিক মহল থেকে প্রশ্ন তোলা হয়েছে, এর মধ্যে আওয়ামী লীগ আছে কিনা। তবে বিএনপি এর সরাসরি কোনও স্পষ্ট ব্যাখ্যা বা সুনির্দিষ্ট তালিকা এখনও প্রকাশ করেনি। সব দল বলতে কারা তাও আনুষ্ঠানিকভাবে জানায়নি। 

এমন প্রশ্ন তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আজকে বিএনপি মহাসচিব বলেছেন, “সব দলকে কর্মকাণ্ড চালানোর সুযোগ দিতে চাই।” আমরা স্পষ্ট জানতে চাই তাদের সব দলের মধ্যে আওয়ামী লীগ আছে কিনা?’

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে আইনি বাধা

জুলাই-আগস্ট আন্দোলন দমনে হত্যা, গুম, খুন এবং সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করার অভিযোগে অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ১২ মে আওয়ামী লীগ এবং এর সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে একটি গেজেট প্রকাশ করেছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির নেতাদের বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। পরবর্তীতে জাতীয় সংসদে ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল’ পাসের মাধ্যমে এই নিষেধাজ্ঞাকে আইনি ভিত্তি দেওয়া হয়। জাতীয় সংসদে ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল’ পাস করার ফলে কোনও সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার ক্ষমতা সরকারের হাতে স্থায়ীভাবে অর্পিত হয়েছে। ফলে আইন বাতিলের আগে কার্যত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কোনও সুযোগ বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপি এবং বর্তমান সরকারের একাংশের তরফ থেকে বলা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের রাজনীতি করার আইনি সুযোগ নেই। যেখানেই তাদের সাংগঠনিক তৎপরতা দেখা যাচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে। এ অবস্থায় বর্তমানে আইনি গেজেট এবং রাজনৈতিক ঐকমত্যের কারণে রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ বন্ধ আছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত তরুণ নেতারা জোরালো দাবি তুলেছেন যে, জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগকে কোনও ধরনের রাজনৈতিক বা নির্বাচনি কর্মকাণ্ডের সুযোগ দেওয়া যাবে না। অপরদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে অবৈধ দাবি করা হয়েছে। তারা নির্বাচনে অংশ নেওয়ার ও জনগণের মুখোমুখি হওয়ার গণতান্ত্রিক অধিকারের পক্ষে সরব রয়েছে। এ অবস্থায় ‘সব দলের’ মধ্যে আওয়ামী লীগ নেই।

আওয়ামী লীগের সুযোগ নেই

এমনটি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি আজ বিকালে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু বৈধ ও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কার্যক্রমের বিষয়ে কথা বলেছেন। সেখানে আওয়ামী লীগের নাম আসার সুযোগ নেই। কারণ তারা আইনে নিষিদ্ধ। তাদের নেতাকর্মীরাও পালিয়ে বেড়াচ্ছেন। সব দলের মধ্যে তারা নেই। আর জাতীয় পার্টি তো কাজ করছেই। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। তাই বহুদলের মতামতকে শ্রদ্ধা জানায়। সবাইকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায়।’

বুধবার (৩ জুন) বিকালে ঠাকুরগাঁওয়ের ভুল্লী উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন শেষে কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেছেন, ‘আমরা সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই। জনগণের সামনে তাদের যেতে দিতে চাই, নির্বাধে তারা তাদের বক্তব্য দিক, সেটা  চাই। এর মধ্যে জনগণ ঠিক করবেন, তারা কাকে চান।’ 

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব বলেন, “জামায়াতে ইসলামী একটি ‘উগ্রবাদী দল’। তাদের উত্থানের পেছনে আওয়ামী লীগ দায়ী। তার মতে, “দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট শাসন ছিল। যখনই গণতন্ত্র চাপা থাকে, তাকে যখন আটকে দেওয়া হয়, তার যখন কণ্ঠ রুদ্ধ করা হয়; তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথা চাড়া দিয়ে ওঠে এবং সেটাই এদেশে হয়েছে।” 

তিনি বলেন, “আজকে যেটুকু উত্থান হয়েছে জামায়াতের, সেটা আওয়ামী লীগের কারণে। তাদের দমন-পীড়নমূলক যে শাসন, বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া, তাদের ইনোসিয়েট করতে না দেওয়া, এর কারণে এমন হয়েছে। আমাদের দুর্ভাগ্য এমন একটি বিরোধী দল আমরা পেয়েছি।”

/এএম/ 
সম্পর্কিত
স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ডা. মিলনের স্মৃতির প্রতি বিএনপির শ্রদ্ধা
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে পেলে গণপিটুনি দিয়ে পুলিশে দিন’
ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে কারা
সর্বশেষ খবর
ইজিবাইকে পাচার হচ্ছিল ৫৮ বস্তা সরকারি চাল, আটক ৩ চালক
ইজিবাইকে পাচার হচ্ছিল ৫৮ বস্তা সরকারি চাল, আটক ৩ চালক
থ্যাংকসগিভিংয়ের শুভেচ্ছাবার্তায় রাজনৈতিক প্রতিপক্ষ ও অভিবাসীদের ওপর চড়াও ট্রাম্প
থ্যাংকসগিভিংয়ের শুভেচ্ছাবার্তায় রাজনৈতিক প্রতিপক্ষ ও অভিবাসীদের ওপর চড়াও ট্রাম্প
পোশাক খাতের সংকট কি শ্রমিকের মজুরি, না অন্য কিছু?
পোশাক খাতের সংকট কি শ্রমিকের মজুরি, না অন্য কিছু?
‘মাছ-মাংস কেনা এখন বিলাসিতার মতো হয়ে গেছে’
‘মাছ-মাংস কেনা এখন বিলাসিতার মতো হয়ে গেছে’
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন