গুলশান হামলার ঘটনায় দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, তারা সাহসী অফিসার। তারা যদি সে দিন সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না গ্রহণ করতো, তাহলে হামলাকারীরা পালিয়ে যেত পারতো। কিন্তু তারা আধাঘণ্টার মধ্য সিদ্ধান্ত নিয়ে ঘটনাস্থলের চারপাশ ঘিরে ফেলেছিল, যে কারণেই হামলাকারীরা পালাতে পারেনি। ভাবতে গেলে সন্ত্রাসীরা ওই সময়ে পালিয়ে যেত পারতো। কিন্তু এই সকল দক্ষ অফিসারদের সঠিক সিদ্ধান্তের কারণে হামলাকারীরা পালাতে পারেনি।
গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় আহতদের চিকিৎসার সকল ব্যয়ভার সরকার বহন করবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই সন্ত্রাসী হামলার ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের সকল চিকিৎসার ব্যয় সরকার বহন করবে। আহতদের একটি পয়সাও খরচ করতে হবে না।
পরিদর্শন কালে স্বাস্থ্যমন্ত্রী ইউনাইটেড হাসপাতালে ভর্তি আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এ সময়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক উপস্থিত ছিলেন।
/ইএইচএস/এমএনএইচ/