জঙ্গিবাদের বিরুদ্ধে কনভেনশন করবে বাম মোর্চা



‘ধর্মের নামে মানুষ হত্যাকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোল, মৌলবাদ-জঙ্গিবাদ ও রাষ্ট্রীয় ফ্যাসিবাদ রুখে দাঁড়াও’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে জাতীয় কনভেনশনের আয়োজন করছে গণতান্ত্রিক বাম মোর্চা। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে কনভেনশনের অনুষ্ঠিত হবে।

কনভেনশনে রাজনীতিক, বুদ্ধিজীবী, শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত থাকবে বলে জোটটি জানিয়েছে।  
গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী জানান, ধর্মের নামে গুলশানে রেস্তোরাঁয় বর্বর হত্যাকাণ্ড, শোলাকিয়ায় ঈদ জামায়াতকে লক্ষ্য করে পরিচালিত হামলা, ধারাবাহিক গুপ্তহত্যা, সংখ্যালঘু সম্প্রদায় ও ভিন্নমতাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে গণতান্ত্রিক বাম মোর্চার উদ্যোগে রাজনীতিক, বুদ্ধিজীবী, শ্রেণি-পেশার প্রতিনিধি কনভেনশন আয়োজন করা হয়েছে।
মৌলবাদ-জঙ্গিবাদ ও রাষ্ট্রীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান নিয়ে আয়োজিত এই কনভেনশনে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন সুভ্রাংশু।

 /এসটিএস/এসটি/