প্রধানমন্ত্রী বলেন, ‘মনে রাখতে হবে, বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ততদিন হবে, যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে কী হয়, তা আমরা দেখেছি।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের ওপরে ঝর-ঝাপটা কম যায়নি। দলকে দুর্নীতির অপবাদ দেওয়ার চেষ্টা করা এবং ক্ষমতা থেকে সরাবে বলে মানুষ পুড়িয়ে মারা হয়েছে। দেশ ও আন্তর্জাতিক সংস্থা নানা রকম অপবাদ দিয়ে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করেছে। কিন্তু জনগণের আস্থা অর্জন করায় আওয়ামী লীগ আর্থ-সামাজিক উন্নয়নের গতি ধরে রাখতে পেরেছে।’
/পিএইচসি/এআর/