বন্যার্তদের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিতরণ করার জন্য বিএনপি চেয়ারপারসন দলের সর্বস্তরের নেতাদের নির্দেশ দিয়েছেন উল্লেখ করে শায়রুল কবির খান বলেন, ‘কেন্দ্রীয় নেতারা যেন সশরীরে ক্ষতিগ্রস্ত এলাকায় যান, এ ব্যাপারেও নির্দেশনা আছে।’ তিনি বলেন, ‘দলীয় প্রধান সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।’
এদিকে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া মাহফিল ও ত্রাণ বিতরণ শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। বিগত বছরগুলোয় ১৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে নিজের জন্মদিন পালন করলেও গত বছর ও এ বছর আনুষ্ঠানিকভাবে কোনও আয়োজন করেননি খালেদা জিয়া।
এছাড়া নেতাকর্মীরা বিগত বছরগুলোয় নিজেদের উদ্যোগে কেক কাটার অনুষ্ঠান করলেও এ বছর দোয়া মাহফিল ও ত্রাণ বিতরণ করেছেন।
মঙ্গলবার দিনাজপুরে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শায়রুল কবির খান জানান, ‘দলের মহাসচিব বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছেন। এ কার্যক্রম অন্যান্য এলাকায় বিস্তৃত হবে।’
/এসটিএস/এমএনএইচ/