র্যাব প্রথমে অস্বীকার করলেও পরে এসএমএসের মাধ্যমে নেতাদের গ্রেফতারের তথ্য নিশ্চিত করে। গত সপ্তাহে হাইকোর্ট প্রাঙ্গণে পুলিশের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানায় র্যাব।
বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, ‘বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমের বাসা মহাখালী ডিওএইচএসের ৩১ নম্বরে। র্যাব-১ এর সদস্যরা বাসা ঘেরাও করে তাকে আটক করে। তার বাসায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানও ছিলেন।’
পরে র্যাবের সদর দফতরের মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক এসএমএসে আমানউল্লাহ ও নাজিম উদ্দিনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।