রবিবার (৬ মে) গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিতের আদেশের খবর শুনে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের টঙ্গীর বাসায় সংবাদ সম্মেলন ডাকা হয়। সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার পর বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে আটক করে টঙ্গী থানা পুলিশ।
আরও পড়ুন: আবদুল্লাহ আল নোমান টঙ্গীতে আটক
উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশনে আগামী ১৫ মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এর ১০ দিন আগে আজ রবিবার একটি রিটকে আমলে নিয়ে নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের একটি বেঞ্চ। এসময় বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের পক্ষে নির্বাচনি প্রচারণায় তার বাড়িতে ছিলেন বিএনপির এই নেতা। সেখান থেকে বের হওয়ার সময় গ্রেফতার হন নোমান।
আরও পড়ুন: হাসান সরকারের বাড়ি ঘেরাও করেছে পুলিশ, ভেতরে বুলুসহ একাধিক নেতা