খুলনার সিটি নির্বাচনে মোট ২৮৯টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। এর মধ্যে ২৩৪টিকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করে সেখানে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।
প্রতিটি সাধারণ কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ জন ও গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্রে ২৪ জন সদস্য ভোটের সময় নিয়োজিত থাকছেন। এছাড়া পর্যাপ্তসংখ্যক নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট নির্বাচনের দায়িত্ব পালন করছেন। এর বাইরে একজন যুগ্ম সচিবের নেতৃত্বে কমিশনের ৩২ জন কর্মকর্তা প্রতিটি ওয়ার্ডে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করছেন।
খুলনায় ভোটের দিন ৪৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১০ জন বিচারিক ম্যাজিস্ট্রেট ১০ জন দায়িত্ব পালন করবেন। কেন্দ্রে নিরাপত্তা বাহিনীর বাইরে পুলিশ-এপিবিএন-আনসার ব্যাটালিয়নের সমন্বয়ে গঠিত ১০টি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স, র্যাবের ৩১টি টিম ও ১৬ প্লাটুন বিজিবি নির্বাচনি এলাকায় মোতায়েন রয়েছে। রিজার্ভ ফোর্স হিসেবে আরও ৩-৪ প্লাটুন অতিরিক্ত বিজিবি মোতায়েন রাখা হয়েছে।