রবিবার (২৯ জুলাই) রাজশাহীতে নির্বাচনি অফিসে দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মুরাদ মোর্শেদ বলেন, ‘ভোটাররা যতো বেশি সক্রিয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন ততো বেশি নির্বাচন সুষ্ঠু হবার সম্ভাবনা বাড়বে। নিজের ভোট দেবার অধিকারকে পুরো মাত্রায় রক্ষা করতে হবে। ’
সম্প্রতি হয়ে যাওয়া সিটি নির্বাচনে নানা ধরনের অনিয়ম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনগুলোতে ভোটাররা নানা ধরনের গ্রেফতার আতঙ্কেও ছিলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রে নানা অনিয়মের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে রাজশাহীতে ভোটারদের মধ্যেও কিছু মাত্রায় ভীতির পরিস্থিতি বিরাজ করছে যে তারা নিজেরা নিজেদের ভোটটি যথাযথভাবে দিতে পারবেন কিনা।