এসময় এরশাদ বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীরা সরকার পতন চাচ্ছে না। ওরা নিরাপদ সড়ক চায়। এটা ওদের রাজনৈতিক দাবি নয়, বাঁচার দাবি।
নিরাপদ সড়ক ও নৌমন্ত্রীর পদত্যাগসহ শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে এরশাদ বলেন, ‘আমি তাদের সমর্থন করেছি। তাদের দাবি যৌক্তিক।’
এর আগে গত কয়েক দিনে মিমের পরিবারকে সমবেদনা জানাতে তাদের বাসায় যান, নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, ছাত্রলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শিক্ষামন্ত্রণালয়ের প্রতিনিধি দল।