বিবৃতিতে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন,‘মিয়ানমারের সেনাবাহিনী ও তাদের দোসরদের নৃশংস নির্যাতনের শিকার হয়ে এখনও বাংলাদেশে স্রোতের মতো প্রবেশ করছে রোহিঙ্গারা। দীর্ঘ একবছর হতে চলেছে, তবুও তারা মিয়ানমার বাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। রোহিঙ্গাদের দুর্ভোগের যেন শেষ হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদেরকে গ্রহণ করতে মিয়ানমার সরকারও কোনও আন্তরিকতা দেখায়নি। উল্টো রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্ব হওয়ার জন্য অং সান সুচি দায় চাপিয়েছেন বাংলাদেশের ওপরে। সুচি একজন মানবতাবিরোধী।বিশ্বের অনেক রাষ্ট্র মিয়ানমার সরকারের বিচার দাবি করছে। আন্তর্জাতিক নীতি উপেক্ষা করে মিয়ানমার সরকার রোহিঙ্গা নির্যাতন করেই যাচ্ছে।’