বাজেটে আয়বৈষম্য মোকাবিলায় দিকনির্দেশনা প্রতিফলিত হয়নি: জেএসডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৬, ১৭:৩৭আপডেট : ১১ জুন ২০২৬, ১৭:৩৭

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে আয়বৈষম্য মোকাবিলায় দিকনির্দেশনা প্রতিফলিত হয়নি বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার (১১ জুন) বাজেট সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে দলটির সভাপতি আ স ম আবদুর রব এবং সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন যৌথভাবে এ মন্তব্য করেন।

তারা বলেন, বাজেটে রাজস্ব আহরণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হলেও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়, কর্মসংস্থান সংকট এবং আয়বৈষম্য মোকাবিলায় সুস্পষ্ট ও কার্যকর দিকনির্দেশনা পর্যাপ্তভাবে প্রতিফলিত হয়নি। করের আওতা সম্প্রসারণ রাষ্ট্রের প্রয়োজন হলেও সেই প্রক্রিয়া যেন ক্ষুদ্র ব্যবসায়ী, নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে সেদিকে খেয়াল রাখতে হবে।

একইসঙ্গে কর ফাঁকি, অবৈধ অর্থপাচার এবং অপ্রদর্শিত সম্পদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ন্যায্য ও জবাবদিহিমূলক করব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।

তারা বলেন, সংস্কৃতি, সৃজনশীল অর্থনীতি, প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা খাতে কর-সুবিধা প্রদানের উদ্যোগ ইতিবাচক। তবে এসব সুবিধার প্রকৃত সুফল যেন শুধু বৃহৎ করপোরেট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না থেকে তরুণ উদ্যোক্তা, শিল্পী, সংস্কৃতিকর্মী এবং উদ্ভাবকদের কাছেও পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, বাজেট প্রণয়নের পুরো প্রক্রিয়ায় সমাজের সব অংশের মানুষের অর্থবহ অংশীদারত্ব বাড়াতে হবে— যাতে এটি সত্যিকার অর্থে একটি গণমুখী ও অন্তর্ভুক্তিমূলক বাজেট হিসেবে গড়ে ওঠে।

তারা আশা প্রকাশ করেন, জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় জনগণের প্রত্যাশা ও বাস্তব চাহিদাকে অধিক গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের উদ্যোগ গ্রহণ করা হবে।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ভ্যাট হার কমানোর উদ্যোগকে স্বাগত জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল
সরকার ছাড় দিলেও বাজারে কমেনি নিত্যপণ্যের দাম
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে গোলাম আযমের বই উপহার দিলো শিবির, চলছে সমালোচনা
বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে গোলাম আযমের বই উপহার দিলো শিবির, চলছে সমালোচনা
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসকে ভূমিকা পালনের আহ্বান চীনের 
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসকে ভূমিকা পালনের আহ্বান চীনের 
বক্স অফিসে ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’, প্রিভিউতেই আয় ৪.৭ মিলিয়ন ডলার
বক্স অফিসে ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’, প্রিভিউতেই আয় ৪.৭ মিলিয়ন ডলার
বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ
বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন