বিকল্পধারার প্রেসিডিয়ামে শমসের মবিন-মিলন-মাহী বি চৌধুরী

শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন ও মাহী বি চৌধুরীবিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম আংশিক পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত প্রেসিডিয়ামে বিকল্পধারায়  অন্তর্ভুক্ত হলেন শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন ও মাহী বি চৌধুরী। শনিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী দলটির গঠনতন্ত্রের ৪ (১৪) ধারা বলে এই সদস্যদের বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মনোনীত করেন।

পুনর্গঠিত প্রেসিডিয়ামের অন্য সদস্যরা হলেন, অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী (পদাধিকার বলে),  মেজর (অব.) আবদুল মান্নান (পদাধিকার বলে),  আবদুর রউফ মান্নান ও অধ্যাপক আনোয়ারা বেগম।

পুনর্গঠিত প্রেসিডিয়ামের প্রথম বৈঠক আগামীকাল রবিবার সকাল ১১টায় বি. চৌধুরীর বারিধারার বাসভবন মায়া-বিতে অনুষ্ঠিত হবে। বৈঠকের পর সংবাদ সম্মেলন করবে বিকল্প ধারা।