নেত্রকোনা জেলা বিএনপি নেতার পিতার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক





হাসপাতালের বেডে অসুস্থ শফিকুর রহমাননেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান বিন সোহাগের বাবা সাবেক সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট শিক্ষানুরাগী শফিকুর রহমান ভূঁইয়া মঙ্গলবার (৩০ অক্টোবর) সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। শফিকুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান বিন সোহাগের বাবা সাবেক সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট শিক্ষানুরাগী শফিকুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি।’

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া ‍উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘কর্মজীবনে অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান মানুষ ছিলেন মরহুম শফিকুর রহমান ভূঁইয়া। ধার্মিক মানুষ হিসেবে তাকে এলাকার সবাই সম্মান ও শ্রদ্ধা করতেন। দোয়া করি-মহান রাব্বুল আলামিন যেন মরহুম শফিকুর রহমান ভূঁইয়াকে বেহেস্ত নসিব এবং গভীর শোকে ম্রিয়মান পরিবারের সদস্যদেরকে ধৈর্য্য ধারণের ক্ষমতা দান করেন।’

বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।