রাশেদ খান মেনন বলেন, ‘ড. কামালের কাছে নির্বাচন মুখ্য নয়; মুখ্য খালেদা-তারেকের মুক্তি। তিনি এখন বিএনপি-জামায়াতের ধানের শীষের বোঝা মাথায় নিয়েছেন। অথচ এই ধানের শীষ, আর তারেক সম্পর্কে তিনি অতীতে যা বলেছিলেন সেটা স্মরণ করলেই জনগণের সঙ্গে তার প্রতারণা ধরা পড়ে। কাউকে চোখে আঙুল দিয়ে দেখাতে হয় না। আসলে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘তারা এখন পর্যন্ত নির্বাচন নিয়ে হুমকি-ধমকি দিচ্ছেন। হুমকি-ধমকি দিয়ে কাউকে নির্বাচন থেকে বিরত করা যাবে না। আমরা এখনও আশা করি, ওই সংঘর্ষ-সংঘাতের পথ পরিহার করে তারা নির্বাচনে আসবে, সেখানে জনগণই সিদ্ধান্ত নেবে, জনগণ কার পক্ষে থাকবে।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকা মেডিক্যাল কলেজ চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সাঈদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিক, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দীন রতন প্রমুখ।