আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তবে কোনও কোনও আসনে বিকল্প হিসেবে দুইজন অথবা তিনজনকেও চিঠি দেওয়া হচ্ছে। প্রত্যাহারের সময় এ ধরনের আসনগুলোতে প্রার্থী নির্দিষ্ট হবে। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীদের মনোনয়নপত্রের চিঠির সঙ্গে প্রত্যাহারের চিঠিতেও স্বাক্ষর নিয়ে রাখা হচ্ছে।
সংবাদ সম্মেলন তিনি জানান, মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় আনুষ্ঠানিকভাবে মহাজোটের শরিকদের নিয়ে একযোগে ৩০০ আসনের প্রার্থী ঘোষণা দেওয়া হবে।
মনোনয়ন যারা পেলেন (সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তালিকায় ১৭৭ জনের নাম উল্লেখ রয়েছে)
আসন | প্রার্থীদের নাম |
পঞ্চগড়-২ | অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন |
ঠাকুরগাঁও-১ | রমেশচন্দ্র সেন |
ঠাকুরগাঁও-২ | দবিরুল ইসলাম |
দিনাজপুর-২ | খালিদ মাহমুদ চৌধুরী |
দিনাজপুর-৩ | ইকবালুর রহিম |
দিনাজপুর-৪ | আবুল হাসান মাহমুদ আলী |
দিনাজপুর-৫ | মোস্তাফিজুর রহমান ফিজার |
লালমনিরহাট-১ | মোতাহার হোসেন |
লালমনিরহাট-২ | নুরুজ্জামান আহমেদ |
রংপুর-১ | ডিউক চৌধুরী |
রংপুর-৪ | টিপু মুনশি |
রংপুর-৫ | এইচএন আশিকুর রহমান |
রংপুর-৬ | শেখ হাসিনা |
গাইবান্ধা-২ | মাহাবুব আরা বেগম গিনি |
গাইবান্ধা-৩ | ডা. ইউনুস আলী সরকার |
জয়পুরহাট-১ | শামসুল আলম দুদু |
জয়পুরহাট-২ | আবু সাঈদ আল মাহমুদ স্বপন |
বগুড়া-১ | আবদুল মান্নান |
বগুড়া-৫ | হাবিবুর রহমান |
নওগাঁ-১ | সাধনচন্দ্র মজুমদার |
নওগাঁ-২ | শহীদুজ্জামান সরকার |
নওগাঁ-৫ | নিজাম উদ্দিন জলিল জন |
নওগাঁ-৬ | ইসরাফিল আলম |
রাজশাহী-১ | ওমর ফারুক চৌধুরী |
রাজশাহী-৪ | এনামুল হক |
রাজশাহী-৬ | শাহরিয়ার আলম |
নাটোর-১ | শহীদুল ইসলাম |
নাটোর-৩ | জুনাইদ আহমেদ পলক |
সিরাজগঞ্জ-২ | ডা. হাবিবে মিল্লাত |
সিরাজগঞ্জ-৫ | আবদুল মমিন মন্ডল |
সিরাজগঞ্জ-৬ | হাসিবুর রহমান স্বপন |
পাবনা-২ | আহমেদ ফিরোজ কবির |
পাবনা-৩ | মকবুল হোসেন |
পাবনা-৪ | শামসুর রহমান শরীফ ডিলু |
পাবনা-৫ | গোলাম ফারুক প্রিন্স |
মেহেরপুর-১ | ফরহাদ হোসেন দোদুল |
কুষ্টিয়া-৩ | মাহাবুব উল আলম হানিফ |
কুষ্টিয়া-৪ | আবদুর রউফ |
চুয়াডাঙ্গা-১ | সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন |
চুয়াডাঙ্গা-২ | আলী আজগার টগর |
যশোর-১ | শেখ আফিল উদ্দিন |
যশোর-৩ | কাজী নাবিল আহমেদ |
যশোর-৪ | রণজিৎ কুমার রায় |
যশোর-৫ | স্বপন ভট্টাচার্য |
যশোর-৬ | ইসমাত আরা সাদেক |
মাগুরা-১ | সাইফুজ্জামান শিখর |
মাগুরা-২ | বীরেন শিকদার |
নড়াইল-২ | মাশরাফি বিন মর্তুজা |
বাগেরহাট-১ | শেখ হেলাল উদ্দিন |
বাগেরহাট-৩ | হাবিবুন্নাহার |
খুলনা-১ | পঞ্চানন বিশ্বাস |
খুলনা-২ | শেখ জুয়েল |
খুলনা-৩ | মুন্নুজান সুফিয়ান |
খুলনা-৪ | আবদুস সালাম মুর্শেদী |
খুলনা-৫ | নারায়ণচন্দ্র চন্দ |
সাতক্ষীরা-৩ | অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক |
সাতক্ষীরা-৪ | এসএম জগলুল হায়দার |
বরগুনা-১ | ধীরেন্দ্রচন্দ্র দেবনাথ শম্ভু |
বরগুনা-২ | শওকত হাচানুর রহমান রিমন |
পটুয়াখালী-৩ | আ খ ম জাহাঙ্গীর হোসাইন |
ভোলা-১ | তোফায়েল আহমেদ |
ভোলা-৩ | নুরুন্নবী চৌধুরী শাওন |
ভোলা-৪ | আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব |
বরিশাল-১ | আবুল হাসনাত আবদুল্লাহ |
বরিশাল-২ | তালুকদার মোহাম্মদ ইউনুস |
বরিশাল-৪ | পংকজ দেবনাথ |
বরিশাল-৫ | জেবুন্নেছা আফরোজ |
ঝালকাঠি-১ | বিএস হারুন |
ঝালকাঠি-২ | আমির হোসেন আমু |
টাঙ্গাইল-১ | ড. আব্দুর রাজ্জাক |
টাঙ্গাইল-৩ | আতাউর রহমান খান |
টাঙ্গাইল-৪ | হাসান ইমাম খান |
টাঙ্গাইল-৫ | ছানোয়ার হোসেন |
টাঙ্গাইল-৬ | আহসানুল ইসলাম টিটু |
টাঙ্গাইল-৭ | একাব্বর হোসেন |
কিশোরগঞ্জ-১ | সৈয়দ আশরাফুল ইসলাম |
কিশোরগঞ্জ-২ | নূর মোহাম্মদ |
কিশোরগঞ্জ-৪ | রেজওয়ান আহমেদ তৌফিক |
কিশোরগঞ্জ-৫ | আফজাল হোসেন |
কিশোরগঞ্জ-৬ | নাজমুল হাসান পাপন |
মানিকগঞ্জ-১ | এএম নাঈমুর রহমান দুর্জয় |
মানিকগঞ্জ-৩ | জাহিদ মালেক স্বপন |
মুন্সীগঞ্জ-২ | সাগুফতা ইয়াসমিন এমিলি |
মুন্সীগঞ্জ-৩ | অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস |
ঢাকা-১ | সালমান এফ রহমান |
ঢাকা-৩ | নসরুল হামিদ বিপু |
ঢাকা-৯ | সাবের হোসেন চৌধুরী |
ঢাকা-১০ | ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস |
ঢাকা-১১ | একেএম রহমতুল্লাহ |
ঢাকা-১২ | আসাদুজ্জামান খাঁন কামাল |
ঢাকা-১৩ | সাদেক হোসেন |
ঢাকা-১৪ | আসলামুল হক |
ঢাকা-১৫ | কামাল আহমেদ মজুমদার |
ঢাকা-১৮ | সাহারা খাতুন |
ঢাকা-১৬ | ইলিয়াস উদ্দিন মোল্লা |
ঢাকা-১৯ | এনামুর রহমান |
গাজীপুর-১ | আ ক ম মোজাম্মেল হক |
গাজীপুর-২ | জাহিদ আহসান রাসেল |
গাজীপুর-৪ | সিমিন হোসেন রিমি |
গাজীপুর-৫ | মেহের আফরোজ চুমকি |
নরসিংদী-১ | লে. কর্নেল (অব) নজরুল ইসলাম |
নরসিংদী-৩ | সিরাজুল ইসলাম মোল্লা |
নরসিংদী-৪ | নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন |
নারায়ণগঞ্জ-১ | গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক |
নারায়ণগঞ্জ-২ | নজরুল ইসলাম বাবু |
নারায়ণগঞ্জ-৪ | একেএম শামীম ওসমান |
রাজবাড়ী-১ | কাজী কেরামত আলী |
ফরিদপুর-৩ | ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ |
ফরিদপুর-৪ | কাজী জাফরউল্লাহ |
গোপালগঞ্জ-১ | লে. কর্নেল (অব) ফারুক খান |
গোপালগঞ্জ-২ | শেখ ফজলুল করিম সেলিম |
গোপালগঞ্জ-৩ | শেখ হাসিনা |
মাদারীপুর-১ | নূর-ই-আলম চৌধুরী লিটন |
মাদারীপুর-২ | শাজাহান খান |
শরীয়তপুর-২ | একেএম এনামুল হক শামীম |
শরীয়তপুর-১ | ইকবাল হোসেন অপু |
শরীয়তপুর-৩ | নাহিম রাজ্জাক |
জামালপুর-২ | ফরিদুল হক খান |
জামালপুর-৩ | মির্জা আজম |
জামালপুর-৪ | মুরাদ হাসান |
জামালপুর-৫ | রেজাউল করিম হিরা |
শেরপুর-১ | আতিউর রহমান আতিক |
শেরপুর-২ | মতিয়া চৌধুরী |
শেরপুর-৩ | একেএম ফজলুল হক চান |
ময়মনসিংহ-১ | জুয়েল আরেং |
ময়মনসিংহ-৬ | অ্যাডভোকেট মোসলেম উদ্দিন |
ময়মনসিংহ-১০ | ফাহমী গোলন্দাজ বাবেল |
নেত্রকোণা-৩ | অসীম কুমার উকিল |
নেত্রকোনা-৪ | রেবেকা মোমেন |
সুনামগঞ্জ-১ | ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন |
সুনামগঞ্জ-২ | জয়া সেনগুপ্তা |
সুনামগঞ্জ-৩ | এমএ মান্নান |
সুনামগঞ্জ-৫ | মুহিবুর রহমান মানিক |
সিলেট-১ | আব্দুল মোমেন |
হবিগঞ্জ-২ | আ. মজিদ খান |
হবিগঞ্জ-৪ | ড. মোহাম্মদ ফরাসউদ্দিন |
সিলেট-৩ | মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েস |
সিলেট-৪ | ইমরান আহমদ |
সিলেট-৬ | নুরুল ইসলাম নাহিদ |
মৌলভীবাজার-১ | শাহাব উদ্দিন |
মৌলভীবাজার-৩ | সৈয়দা সায়রা মহসিন |
ব্রাহ্মণবাড়িয়া-৪ | অ্যাডভোকেট আনিসুল হক |
ব্রাহ্মণবাড়িয়া-৬ | ক্যাপ্টেন (অব) এবি তাজুল ইসলাম |
কুমিল্লা-১ | সুবিদ আলী ভূঁইয়া |
কুমিল্লা-২ | সেলিম আহম্মেদ |
কুমিল্লা-৪ | গাজী মো. ফখরুল |
কুমিল্লা-৫ | অ্যাডভোকেট আবদুল মতিন খসরু |
কুমিল্লা-৬ | আ ক ম বাহাউদ্দিন বাহার |
কুমিল্লা-৭ | অধ্যাপক আলী আশরাফ |
কুমিল্লা-৯ | মো. তাজুল ইসলাম |
কুমিল্লা-১০ | আ হ ম মুস্তফা কামাল লোটাস |
কুমিল্লা-১১ | মুজিবুল হক |
চাঁদপুর-১ | মহীউদ্দিন খান আলমগীর/মো. গোলাম হোসেন |
চাঁদপুর-২ | মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া |
চাঁদপুর-৩ | ডা. দীপু মনি |
নোয়াখালী-১ | এইচএম ইব্রাহিম |
নোয়াখালী-৩ | মামুনুর রশীদ |
নোয়াখালী-৪ | একরামুল করিম চৌধুরী |
নোয়াখালী-৫ | ওবায়দুল কাদের |
লক্ষ্মীপুর-৩ | একেএম শাজাহান কামাল/গোলাম ফারুক পিংকু |
লক্ষীপুর-৪ | মো. আবদুল্লাহ |
চট্টগ্রাম-১ | ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন |
চট্টগ্রাম-৭ | ড. হাছান মাহমুদ |
চট্টগ্রাম-৯ | মুহিবুল হাসান চৌধুরী নওফেল |
চট্টগ্রাম-১০ | আফসারুল আমিন |
চট্টগ্রাম-১৩ | সাইফুজ্জামান চৌধুরী জাবেদ |
চট্টগ্রাম-১৫ | আবু রেজা নদভী |
কক্সবাজার-২ | আশিকুল্লাহ রফিক |
কক্সবাজার-৩ | সাইমুম সরওয়ার কমল |
কক্সবাজার-৪ | শাহীন আক্তার চৌধুরী |
খাগড়াছড়ি | কুজেন্দ্র লাল ত্রিপুরা |
বান্দরবান | বীর বাহাদুর উ শৈ সিং |
পিরোজপুর-১ | শ ম রেজাউল করিম |
ফেনী-২ | নিজামউদ্দিন হাজারী |
কুড়িগ্রাম-৪ | জাকির হোসেন |
পটুয়াখালী-২ | খন্দকার শামসুল হক রেজা |
উল্লেখ্য, গত ৯ নভেম্বর মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু করে আওয়ামী লীগ। ৩০০ আসনে ৪ হাজার ২৩ জন মনোনয়ন ফরম জমা দেন। ১২ নভেম্বর মনোনয়ন ফরম জমা নেওয়া শেষ হয়। রবিবার (২৪ নভেম্বর) থেকে মনোনয়নের চিঠি বিতরণ শুরু করেছে দলটি। গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ওই তফসিল অনুযায়ী, ২৩ ডিসেম্বর ভোটের দিন নির্ধারিত হয়। পরে বিভিন্ন রাজনৈতিক দলের আবেদনের ভিত্তিতে ২৩ ডিসেম্বরের পরিবর্তে এক সপ্তাহ পিছিয়ে ৩০ ডিসেম্বর ভোটের তারিখ নির্ধারণ করা হয়। পুনঃতফসিল অনুযায়ী প্রার্থীর মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৯ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।