শনিবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আগামীকাল রবিবার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট নেওয়া হবে। এর আগের দিন আওয়ামী লীগ এ সংবাদ সম্মেলন করলো।
আগামীকালের নির্বাচনকে বাঙালি জাতি ও গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে এইচ টি ইমাম বলেন, ‘আগামীকালকের নির্বাচনে বাংলাদেশের মানুষের প্রতিটি ভোট নিশ্চিত করবে পদ্মা সেতু নির্মাণের অসমাপ্ত কাজ। তরুণ প্রজন্মের ভোটারদের সক্রিয় সমর্থন সম্পূর্ণ করবে বাংলাদেশে দ্রুতগতির বুলেট ট্রেনের স্বপ্ন, কর্ণফুলী ট্যানেল-যমুনা ট্যানেলের মতো উন্নয়ন প্রকল্প, ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে দেশের কোটি কোটি মেধাবী ও প্রতিভাবান তরুণ-যুবকের কর্মসংস্থানের হাতছানি।’
নির্বাচনকালীন ১১ হাজার বিএনপি নেতাকর্মী গ্রেফতার হয়েছে বলে অভিযোগ আছে। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে এইচ টি ইমাম বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যাচার।’
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা ড. মশিউর রহমান, ত্রাণমন্ত্রী মোফাজ্জেল হোসন চৌধুরী মায়া, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আবদুস সবুর, ফরিদুন্নাহার লাইলী, ডা. রোকেয়া বেগম, বিপ্লব বড়ুয়া, মারুফা আক্তার পপি, এবিএম রিয়াজুল কবির কাওছার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসার, মহানগর আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।