পলান সরকারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ফটো)একুশে পদকপ্রাপ্ত পলান সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২ মার্চ) বিএনপির দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক জানান তিনি। শোক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘নিজের টাকায় বই কিনে পাঠকের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে বই পড়ার আগ্রহ সৃষ্টিতে আন্দোলন গড়ে তুলে এক মহৎ কাজে নিজেকে নিয়োজিত রাখার জন্য দেশের মানুষের কাছে পলান সরকার চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার এই নিঃস্বার্থ ও মহতি উদ্যোগকে সাধুবাদ জানাই। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।’
তিনি পলান সরকারের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আরও পড়ুন: বইপ্রেমী পলান সরকার আর নেই