‘এটি সবচেয়ে বড় নয়, বরং বড় ঘাটতির বাজেট’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২৬, ০৩:৪৪আপডেট : ২৫ জুন ২০২৬, ০৩:৪৪

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘সবচেয়ে বড়’ বলার পাশাপাশি এটি ‘সর্বকালের সবচেয়ে বড় ঘাটতির বাজেট’ বলে অভিহিত করেছেন ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য (এমপি) মো. কামরুল হাসান। তিনি দাবি করেছেন— কাগজ-কলমে ঘাটতি যাই দেখানো হোক না কেন, বাস্তবে এর পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে ১৪তম দিন বুধবার (২৪ জুন) প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বাজেটের আয়-ব্যয়ের হিসাব বিশ্লেষণ তুলে ধরে কামরুল হাসান বলেন, ‘এ বছর ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা ঘাটতি ধরা হয়েছে, কিন্তু আমি প্রমাণ করতে চাই এই ঘাটতি আরও বেশি। গত অর্থবছরে ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। এবার টার্গেট ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, যা অবাস্তব। বড়জোর ৪ লাখ ৬৫ হাজার কোটি টাকা রাজস্ব আসতে পারে। সেক্ষেত্রে ঘাটতি দাঁড়ায় ৪ লাখ ৩৭ হাজার কোটি টাকা। এর সঙ্গে ১ লাখ ২৭ হাজার কোটি টাকার সুদ যোগ করলে মোট ঘাটতি দাঁড়ায় প্রায় ৬ লাখ কোটি টাকা।’

সংসদ সদস্য মো. কামরুল হাসান আরও বলেন, ‘৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে যদি ৬ লাখ কোটি টাকাই ঘাটতি থাকে, তবে এই হিসাব মিলবে কীভাবে? এটি একটি দুঃস্বপ্নের বাজেটে পরিণত হতে পারে।’

বাজেট আলোচনার পাশাপাশি রাজনৈতিক বিষয়েও কথা বলেন এই সংসদ সদস্য। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি সমালোচনা না করে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হওয়ার জন্য সহযোগী হিসেবে ভূমিকা রেখেছিল। আমরা বিএনপির কল্যাণ চাই, দেশের কল্যাণ চাই। আমরা চাই না বিএনপি ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পাক। সেই জন্যই আমরা তাদের প্রতিটি কাজের যৌক্তিক বিরোধিতা করবো।’

সংসদে সরকারি দলের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা এই বাজেটকে সর্বকালের সেরা ও বড় বাজেট বলছেন। এর সঙ্গে যদি “সর্বকালের সেরা বড় ঘাটতির বাজেট” শব্দটি যোগ করতেন, তবেই বাক্যটি পূর্ণতা পেতো।’

/এসএমএ/এমএএ/
সম্পর্কিত
আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের 
দিনে বিএনপি, রাতে গুপ্ত ষড়যন্ত্র করে সাতক্ষীরার চারটি আসনে বিএনপিকে হারানো হয়েছে: আইনমন্ত্রী
হারুনের মৃত্যুর এক যুগ পর পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৪ সেপ্টেম্বর, ২০২৬)
যে কলেজ থেকে তিন বছরে মেডিক্যালে চান্স পেয়েছেন ১৬১ শিক্ষার্থী
যে কলেজ থেকে তিন বছরে মেডিক্যালে চান্স পেয়েছেন ১৬১ শিক্ষার্থী
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ