গণফোরাম ও জাতীয় ঐক্যফ্রন্ট থেকে সুলতান মনসুরকে বহিষ্কার

সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় গণফোরাম ও জাতীয় ঐক্যফ্রন্ট থেকে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান দলটির সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু।

তিনি বলেন, ‘দলের নীতিবিরোধী, আদর্শবিরোধী ও জনবিরোধী কার্যকলাপের অভিযোগে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য থেকে অব্যাহতি ও গণফোরাম থেকে বহিষ্কার করা হয়েছে।’
মন্টু বলেন, ‘আবেদনের পরিপ্রেক্ষিতে সুলতান মনসুরকে গত বছরের নভেম্বর মাসের ১০ তারিখে গণফোরামের প্রাথমিক সদস্যপদ দেওয়া হয়েছিল। এখন তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে গণফোরাম নেতা রফিকুল ইসলাম পথিক ও মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদে সংসদ সদস্য হিসেবে শপথ নেন সুলতান মোহাম্মদ মনসুর।

আরও পড়ুন: শীর্ষ নেতাদের জানিয়েই শপথ নিয়েছি: সুলতান মনসুর

                শপথ নিলেন গণফোরামের সুলতান মনসুর